চট্টগ্রামে ওমর ফারুক চৌধুরী (৩২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে চকবাজার দামপাড়ার এম এম আলী রোডে নিজ ফ্লাট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ফারুককে ঘরে রেখে দুই শিশু সন্তানকে নিয়ে স্ত্রী মিশু অন্যত্র চলে যায়। এর পর তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় এবং মোবাইল ফোন রিসিভ না করায় ছোটভাইদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তারা দরজা ভেঙ্গে ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পরিবারের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ব্যবসায়ী ওমর ফারুকের লাশ উদ্ধার করেছি বলে জানান চকবাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) আতিকুল ইসলাম।
তিনি আরো বলেন, জানা গেছে ভাইদের সঙ্গে ব্যবসায়িক বিরোধের কারণে সে আত্মহত্যা করেছে। আমরা ব্যাপারটি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের রিপোর্টের পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
[b]চট্টগ্রাম ,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএই্চ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ব্যবসায়ীর লাশ উদ্ধার
চট্টগ্রামে ওমর ফারুক চৌধুরী (৩২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চকবাজার দামপাড়ার এম এম আলী রোডে নিজ ফ্লাট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ





