[b]সিরাজগঞ্জ:[/b] জেলায় ১৮ দলের বিক্ষোভ মিছিলে রাবার বুলেট ও গুলি ছুঁড়ছে পুলিশ। এসময় অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১ টার দিকে শহরের চামড়াপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
এস এস রোডে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর এবং হোসেনপুর এলাকায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুর নেতৃত্বে পৃথক দু’টি মিছিল বের করা হয়।
হোসেনপুর এলাকা থেকে বের হওয়া মিছিলটি ফজলুল হক রোড হয়ে ঢাকা রোড দিয়ে চামড়াপট্টি এলাকায় পৌঁছলে মিছিলকারীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে।
মিছিলকারীরা পিছু হঠে চান্দালী মোড়ের দিকে যেতে থাকলে পুলিশ ধাওয়া করে রাবার বুলেট ছুঁড়তে থাকলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশের ছোঁড়া রাবার বুলেটে ১২ নেতাকর্মী আহত হয়।
শ্রেণীহীন
১৮ দলের মিছিলে পুলিশের গুলি, আহত ১২
জেলায় ১৮ দলের বিক্ষোভ মিছিলে রাবার বুলেট ও গুলি ছুঁড়ছে পুলিশ। এসময় অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১ টার দিকে শহরের চামড়াপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।





