[b]রংপুর:[/b] রংপুরের পীরগাছায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে আরো অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার ভোররাতে পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামে এ সংঘর্ষ হয়।
পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, ভোররাত ৩টার দিকে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজের দখল নেয়ার চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা।
এ সময় পুলিশ গুলি চালালে দুজন নিহত হয়।
নিহত মিরাজুল ইসলাম (৩৫) একই ইউনিয়নের আরাজিচালুনিয়া গ্রামের মৃত আজিজউদ্দিনের ছেলে। নিহত মিরাজুল জামায়াত কর্মী এবং নিহত অপরজনের নাম হাজিউজ্জামান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে আরো জানা জানা যায় হাজিউজ্জামান ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় কর্মী।
গুলিবিদ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
শ্রেণীহীন
রংপুরে পুলিশের গুলিতে ২ জামায়াত-শিবির কর্মী নিহত
রংপুরের পীরগাছায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন হয়েছে। রোববার ভোররাতে পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামে এ সংঘর্ষ হয়। পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, ভোররাত ৩টার দিকে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ভোটকেন্দ্র





