[b]দিনাজপুর:[/b] দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার উপজেলা পরিষদ থেকে তাকে আটক কারা হয়।
থানা সুত্রে জানা গেছে, বিরোধী দলের ডাকা দেশব্যাপি অবরোধ চলাকালে গত ৮ ডিসেম্বর হিলি স্থলবন্দরের পানামা পোর্টের সামনে দুটি ট্রাক ভাঙচুর করা হয়। ওই ভাঙচুর মামলায় শাহ আলমসহ ৩৭জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে আটক করা হয়েছে।
হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ আহসান হাবিব জানান,দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়েছে। আটকৃত শাহ আলমকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।