সাবধান ! আবারও মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে মোটা অংকের চাঁদা আদায়ের একাধিক ভয়ঙ্কর প্রতারক চক্র। তাদের টার্গেট রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়িসহ ধর্নাঢ্য লোকজন। ইতোমধ্যে চক্রটি মোটা অংকের টাকা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রমতে, ২৯ মে সুত্রাপুর সাব রেজিষ্টার নজরুল ইসলামকে দেয়া স্মারক নম্বরসহ একটি চিঠিতে লেখা হয়েছে, আপনার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত হয়েছে কমিশনের সভায়। বিষয়টি অতি জরুরী,আবার বলা হয়েছে, অতিগোপনীয়- প্রভৃতি মন্তব্যসহ ওই চিঠিতে দুদকের ১৩ কর্মকর্তার স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।
দুদকের লোগো, দুদকের নিজস্ব সিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (শাপলা) খচিত সিল এবং একাধিক কর্মকর্তার নামসম্বলিত সিল ও স্বাক্ষরসহ প্রতারক চক্রটির পাঠানো একটি চিঠি উদ্ধার করা হয়েছে।
দুদকের নীতি নির্ধারণী সভার সিদ্ধান্ত, মামলা, অনুসন্ধান এবং সাজার ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোট অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছে দুদক। এমনকি দুদকের মামলা ও অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ওই প্রতারক চক্র।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401807400.jpg[/img]
এদিকে আজ (মঙ্গলবার) এই ধরনের একাধিক ঘটনার প্রেক্ষিতে দুদকের চেয়ারম্যানের নির্দেশে মিডিয়ার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করেছে দুদকের জনসংযোগ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভটাচার্য্য।
জানা যায়, গত রোববারের তৈরি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র দুদকের কর্মকর্তা পরিচয়ে দেশের সাধারণ মানুষকে প্রতারিত করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদকের বিবেচনাধীন মামলা ও অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার মিথ্যে প্রতিশ্রুতি এবং ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা দাবি করছে। কেউ কেউ তাদের প্রতারণার ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে কেউ কেউ বিষয়টি দুদকের দৃষ্টিতে এনেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রেক্ষাপটে দুদক অনৈতিক কর্মকান্ড ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাকব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। ভুক্তভোগী কয়েকজন বিষয়টি দুদককে অবহিত করেছেন।
এতে বলা হয়, দুদক একটি সংবিধিবদ্ধ সংস্থা। কারও একক অভিপ্রায়ে দুদকের তফসিলভুক্ত কোনো অপরাধের বিষয়ে অনুসন্ধান, মামলা রুজু, তদন্ত এবং অভিযোগ বা মামলা থেকে অব্যাহতি প্রদানের সুযোগ নেই।
দুদকের কোনো অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা সেটি লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কমিশনের অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তাদের টেলিফোন বা মোবাইল ফোনে যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে। এমতাবস্থায় কেউ দুদকের কর্মকর্তা-কর্মচারি পরিচয় দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করলে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন, ফোনঃ ৯৩৫২৫৫২) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
[b]ঢাকা,একে,৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
দুদকের নামে ভয়ঙ্কর প্রতারক চক্র মাঠে
সাবধান ! আবারও মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে মোটা অংকের চাঁদা আদায়ের একাধিক ভয়ঙ্কর প্রতারক চক্র। তাদের টার্গেট রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়িসহ ধর্নাঢ্য লোকজন। ইতোমধ্যে চক্রটি মোটা অংকের টাকা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।





