চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ছাগল খামারের কাছে ভান্ডারিয়ার আমবাগান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার গায়ে সাদা শার্ট ও পরনে প্যান্ট রয়েছে।
মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ আমবাগান থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। নিহত যুবক আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত নয়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]