[b]ঢাকা:[/b] বিরোধী দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের তৃতীয় দিন শুক্রবার জুম'আর নামাজ শেষে রাজধানীর উত্তরায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
এসময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭/৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরার আজমপুর এলাকায় জামায়াত-শিবির কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭/৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে  পুলিশ ৬ শিবির কর্মীকে আটক করে।