মেহেরপুরে সাবেক এমপিসহ বিএনপির ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এরা হলেন- মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এমপি,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক ও জেলা এিনপি’র সভাপতি আমজাদ হোসেন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল,গাংনী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক মকবুল হোসেন মেঘলাসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১৭ নেতা-কর্মী।
সোমবার দুপুরে মেহেরপুরের নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশের দায়ের করা গাংনী উপজেলা নির্বাচন অফিস হামলা ও ভাঙচুর মামলায় এ আদেশ দেয়া হয়।
[b]মেহেরপুর, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
মেহেরপুরে সাবেক এমপিসহ বিএনপির ১৭ নেতা-কর্মী কারাগারে
মেহেরপুরে সাবেক এমপিসহ বিএনপির ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এরা হলেন- মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক
ফেসবুক লাইভের পর নারী ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকার সম্পর্কে ক্ষোভ প্রকাশের পর নারী ব্যবসায়ী সাথী আক্তারকে আটক ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা উল্লেখ করেন তিনি।
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে
সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতে মাইকে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতে মাইকে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদে একটি গণশুনানিতে যাওয়ার পথে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ও পুলিশ সুপার (এসপি) আজানের আওয়াজ শুনতে পেয়ে এই নির্দেশ দেন। ঘটনার পরপরই পুলিশ ওই মসজিদের মাইক জব্দ করে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে।
মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সরকার।
















