রংপুর-কুড়িগ্রাম সড়কের পীরগাছা উপজেলার কলাবাড়ী এলাকায় পিকআপের ধাক্কায় ২ জন মারা গেছেন।এদের মধ্য একজন ঘটনাস্থলে এবং অপরজন আহত অবস্থায় হাসপাতালে মারা যান।  
শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় আহত মিঠু (২২) মারা যান। তিনি নগরীর মিস্ত্রিপাড়ার বাসিন্দা ছিলেন বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, এর আগে শুক্রবার রাত ৯টার দিকে কলাবাড়ী এলাকায় একটি পিকআপ মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। আহত হয় আরও একজন।
[b]রংপুর, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]