বাস দুর্ঘটনায় সাত স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় বন্দর নগরী বেনাপোল শোকের নগরীতে পরিণত হয়েছে। এ ঘটনায় বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানোসহ নিহতের বাড়িতে ছুটে যান। সেই সঙ্গে তিনি পৌরসভার পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেন।
এরপর তিনি নিজ উদ্যোগে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার ব্যবস্থা করে স্বজনদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেন।
প্রসঙ্গত, শনিবার সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা বার্ষিক বনভোজনে (শিক্ষা সফরে) রাজ মেট্রো-জ- ১১-০০৮০ নম্বরের একটি বাসযোগে মেহেরপুরের মুজিব নগরে যায়।
বনভোজন শেষে ফেরার পথে যশোরের চৌগাছার ঝাউতলা এলাকায় একটি নছিমনকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়।
এরা হলো, আখি (১১), সাব্বির (৮), সুরাইয়া (৮), শান্ত (৬), মিথিলা (৭), শাহানারা (৯) ও আকিল হোসেন (৭)।
এ সময় আহত হয় আরও ৪৩ জন শিক্ষার্থী। তাদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় পোর্ট থানা পুলিশের ওসি মোসারেফ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘এখন পর্যন্ত সাত জন নিহত ও ৪৩ জন আহতের খবর পাওয়া গেছে। বাসটি পুরো উদ্ধার না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছেনা।’
[b]যশোর, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
বেনাপোলে তিন দিনের শোক
বাস দুর্ঘটনায় সাত স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় বন্দর নগরী বেনাপোল শোকের নগরীতে পরিণত হয়েছে। এ ঘটনায় বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানোসহ নিহতের বাড়িতে ছুটে যান। সেই সঙ্গে তিনি পৌরসভার পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেন
সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু
পরিবারের স্বচ্ছলতার আশায় চার বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম। সেখানে মৃত্যুদণ্ড কার্যকরের খবরে তার পরিবারে এখন চলছে শোকের মাতম। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার ফুফু।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা ৭ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সেনাসদস্য রিফায়াতের মরদেহ রাজশাহীতে, শোকে পরিবার
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মরদেহ রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তার মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ।
কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক
ভারতের কলকাতা ও যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পৃথক দুটি ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
















