উপজেলা নির্বাচনে সহিংসতা ও কারচুপি বন্ধে ইসি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনেক প্রার্থী ও প্রশাসনের অভিযোগের পরও ইসি কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। বরং তারা নীরব ভূমিকায় অবর্তীণ হয়েছে। তাদের নীরব ভূমিকা দেশবাসী উদ্বেগ্ন বলে অভিযোগ করেছে সুশাসনের জন্য নাগরিক(সুজন)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, সকল সংবাদ মাধ্যম যখন শিরোনাম করে ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচন হয়েছে আর ইসি যখন বলে নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে তখন আর কী বলার থাকে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানানো হয়, প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় অনিয়ম, ভোটকেন্দ্র দখল করার মতো অভিযোগ এলেও নির্বাচন কমিশন কার্যত কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। গত ১৫ মার্চ তৃতীয় দফা উপজেলায় প্রথম দু’দফার অনিয়ম আগের সব অভিযোগকে ছাপিয়ে গেছে।
সুজন অভিযোগ করে, সুষ্ঠু নির্বাচন ও ভোট জালিয়াতি রোধে সংবিধান ও রাষ্ট্র যথেষ্ট ক্ষমতা দিলেও কমিশন তা প্রয়োগ করছে না।
সুজনের সংবাদ সম্মেলনে জানানো হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে যা যা করণীয় তা সবই করতে পারবে। এমনকি আইন ও বিধি-বিধানের সংযোজন করতে পারবে।
কিন্তু গত তিন দফা উপজেলা নির্বাচনে ইসির ভূমিকা দেখে মনে হচ্ছে, সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছে না। নির্বাচনী সহিংসতা বন্ধে কমিশিনের নিশ্চুপ ও নিরুত্তাপ ভূমিকা আমাদের বোধ্যগম নয়। উপরন্তু প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এক মাসের ছুটিতে যাওয়া পরিস্থিতিকে আরো ঘণীভূত করেছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চলমান সহিংসতা বন্ধ করতে না পারলে দেশে নারকীয় পরিস্থিতি তৈরি হতে পারে। আর এ পরিস্থিতিতে উগ্রবাদের বিস্তার ঘটাও অস্বাভাবিক নয়। তাই দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হলে কমিশনকে সকল বির্তকের উর্ধ্বে থাকতে হবে।
বদিউল আলম মজুমদার বলেন, এরশাদের আমলে তামাশার নি্র্বাচন হতো। গত কয়েকটি নির্বাচিত সরকারের আমলে সেখানে থেকে বের হয়ে আসার চেষ্টা চললেও এবারের উপজেলা নির্বাচনে আমরা আবার সেই এরশাদের সময়ের দিকে ধাবিত হচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ ও জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর।
ঢাক,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
সহিংসতা ও কারচুপি বন্ধে ইসি সম্পূর্ণ ব্যর্থ :সুজন
উপজেলা নির্বাচনে সহিংসতা ও কারচুপি বন্ধে ইসি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনেক প্রার্থী ও প্রশাসনের অভিযোগের পরও ইসি কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। বরং তারা নীরব ভূমিকায় অবর্তীণ হয়েছে। তাদের নীরব ভূমিকা দেশবাসী উদ্বেগ্ন বলে অভিযোগ করেছে সুশাসনের জন্য নাগরিক(সুজন)
হ্যালোইন ঘিরে ফ্রান্সে সহিংসতার শঙ্কা, মাঠে নামছে ৭০ হাজার পুলিশ
ফ্রান্সে হ্যালোইন উৎসবের দিন নতুন করে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। বিক্ষোভের নামে সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪-মব জাস্টিসে মৃত্যু ৯
চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতা ও মব জাস্টিসের মতো ঘটনায় মানবাধিকার পরিস্থিতির আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে। মাসজুড়ে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন। একই সময়ে মব সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন।
দখল, চাঁদাবাজি ও সহিংসতা সরকারের জন্য অশনিসংকেত : টিআইবি
নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নির্লজ্জ সহিংস লুটপাট, ভাংচুর ও জবরদখল; কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়াসহ কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ডিজিটাল সহিংসতা রোধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
নারী ও শিশুদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
দৈনিক খুন হচ্ছে ১০ জন, হত্যা-সহিংসতা নিয়ন্ত্রণে আসছে না কেন?
দেশে হত্যা ও সহিংসতার মতো অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারেনি আগের সরকারগুলো। বর্তমান সরকারও এখন পর্যন্ত এ ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য দেখাতে পারেনি। এর মধ্যেই রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
















