[b]ঢাকা:[/b] মূল্য সূচকের পাশাপাশি সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। শুরুতে মূল্য সূচকে উত্থানের গতি কিছুটা বেশি থাকলেও দুপুর সাড়ে ১২টার পর বাজার স্থিতিশীল হয়ে আসে।
দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৪৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬১৯ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত ১১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪০৭ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫১৭ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ রবিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১০১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার টাকা।
ডিসেম্বরে আর্থিক বছর শেষ হওয়া কোম্পানিগুলো সামনে লভ্যাংশ ঘোষণা করবে। লভ্যাংশের আশায় অনেকে বিভিন্ন খাতের ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করছেন। মূলত: এ কারণে লেনদেনের পরিমান বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দিনশেষে ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬০ কোটি ৯৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ১ লাখ টাকার শেয়ার। অর্থাৎ রবিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৮ লাখ টাকা।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
৬শ কোটির ঘরে লেনদেন
ঢাকা: মূল্য সূচকের পাশাপাশি সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, ব্যাংকিং লেনদেনে কি প্রভাব পড়বে?
সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও দেশের ব্যাংকিং লেনদেন ও কোর ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চেয়ারম্যানের জুয়ার টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না
ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা চার্জ নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুদকের জালে সাবেক ডিএমপি কর্মকর্তা বিপ্লব কুমারের ৩৪১ অ্যাকাউন্টে লেনদেন শতকোটি ছুঁইছুঁই!
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে অবিশ্বাস্য অর্থের লেনদেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক অনুসন্ধানে তাদের ৩৪১টি হিসাবে প্রায় ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের ভয়াবহ চিত্র উঠে এসেছে।
বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার আওতা বাড়াল বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় এ সুবিধার আওতা বাড়িয়ে ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
















