রংপুর মহানগরীর চেকপোস্ট এলাকায় সোমবার রাতে শরিফা বেগম (২৮) নামে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বাসচাপায় নিহত হয়েছেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সোমবার রাতে শরিফা বেগম তার বন্ধু মাহিদুল ইসলামের সঙ্গে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হন। নগরীর চেক পোস্ট আইডিয়াল ক্লিনিকের সামনে মোটরসাইকেলটিকে একটি দ্রতগামী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত শরিফা মিঠাপুকুর উপজেলার চেংমারীর ভুরারঘাট গ্রামের শহিদুল হকের মেয়ে। তিনি টোকরাই হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বর্তমানে রংপুরে পিটিআই করছেন, পাশাপাশি রোকেয়া কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্রী তিনি। নগরীর টেক্সটাইল মোড়ে একটি ছাত্রীনিবাসে থাকতেন শরীফা। এ ঘটনায় তার বন্ধু মহিদুলও আহত হন। তার বাড়িও একই এলাকায়।
[b]রংপুর,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]