২৫ ফেব্রুয়ারিকে 'শহীদ সেনা দিবস' ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় শোক পালনের দাবি করেছেন বিশিষ্টজনরা।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 'পিলখানা ট্রাজেডি দিবস' উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ইতিহাসে ২৫ ফেব্রুয়ারি একটি রক্তাক্ত দিন। এদিন দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন চৌকষ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাবেক সেনা কর্মকর্তা ও স্বাধীন বাংলাদেশে রাঙামাটিতে প্রথম পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান,
জেলা রেডক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বাঘাইছড়ি পৌরসভার মেয়র আলমগীর কবির।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এনএস[/b]
শ্রেণীহীন
২৫ ফেব্রুয়ারিকে 'শহীদ সেনা দিবস' ঘোষণার দাবি
২৫ ফেব্রুয়ারিকে 'শহীদ সেনা দিবস' ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় শোক পালনের দাবি করেছেন বিশিষ্টজনরা। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 'পিলখানা ট্রাজেডি দিবস' উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।





