ময়মনসিংহে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। অপর ২ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের প্রিজন ভ্যানে থেকে ৩ আসামি ছিনিয়ে নিয়ার সময় দুর্বৃত্তদের হমলায় এ ঘটনা ঘটে। রোববার সকাল সোয়া ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের প্রিজন ভ্যানে থাকা জেএমবি'র মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন, মিজানসহ ৩ জনকে ছিনিয়ে নিয়েগেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা প্রিজন ভ্যানে সশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে আতিক নামে এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
[b]ময়মনসিংহ,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
ময়মনসিংহে ৩ আসামি ছিনতাই; পুলিশ সদস্য নিহত