কক্সাবাজার জেলার চিরিঙ্গা ইউনিয়নের এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ইউপি চেয়ারম্যানের নাম জসীম উদ্দিন বলে জানা যায়।
শনিবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাছঘাট বুড়িপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তিনি অক্ষত রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়,  ইউপি চেয়ারম্যানকে গুলি করার খবরে লোকজন জড়ো হলে অস্ত্রধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরিবারিক সূত্রে আরো জানা যায়, সদস্যরা জানান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জসীম উদ্দিন রাত ১২টার দিকে দক্ষিণ মাছঘাট বুড়িপুকুর থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ৪-৫ জনের অস্ত্রধারী যুবক তার গতিরোধ করেন। তারা ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। ওইসময় চেয়ারম্যান কোন মতে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, অস্ত্রধারী দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]