কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানা যায়।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলায় সাতজন, ভুরুঙ্গামারীতে একজন,রাজারহাটে দুইজন,নাগেশ্বরী উপজেলায় পাঁচজন,উলিপুরে তিনজন, রৌমারীতে দুইজন,রাজিবপুর উপজেলায় দুইজন ও ফুলবাড়িতে দুইজন।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সঞ্জয় কুমার কুন্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]