রংপুর মহানগরীর দর্শনার সুটকি মোড়ে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী  নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই পরিবারের আরও দুজন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রওশন জামান (৪৫) ও তার তার ছেলে (শুভ)। এ সময় জামানের স্ত্রী এবং আরও এক ছেলে আহত হয়েছেন। নিহত শুভ রংপর ক্যাডেট কলেজের ছাত্র ছিলো।
রংপুর পুলিশ কন্ট্রোল রুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, শনিবার সকালে একটি মোটরসাইকেলে ওই পরিবারের চার সদস্য  স্কুলে ‘প্যারেন্টস ডে’তে যোগ দিতে যাচ্ছিলো। দর্শনা মোড়ে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটির পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]