২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য সরকার ৫৯ কোটি টাকা বরাদ্দ রেখেছে। ৫৭ কোটি টাকা অনুন্নয়ন এবং ২ কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দের রাখা হয়েছে।
গত ২০১৩-১৪ অর্থবছরে এই বরাদ্দ ছিল ৪৮ কোটি টাকা । তবে এবার বাজেটে ১১ কোটি টাকা বাড়ানো হয়েছে।
এদিকে দুর্নীতি দমন অভিযান জোরদার করার জন্য এই বাজেটে অর্থ বরাদ্দ স্বল্প কিনা জানাতে চাইলে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন এই বিষয়ে আগাম মন্তব্য করবেন না। এছাড়া বাজেটের কপি তিনি এখনো দেখেন নাই।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বাজেট বক্তৃতায় বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সব সময় আমরা অগ্রাধিকার দিয়ে আসছি। আমরা মনে করি আইন এককভাবে সমাজ থেকে দুর্নীতি নির্মুল করতে পারবেনা। এজন্য কঠোর রাজনৈতিক সদিচ্ছা,সামাজিক অঙ্গীকার ও প্রাতিষ্ঠানিক অভিযান প্রয়োজন।
তিনি বলেন, শহর, জেলা ও উপজেলা পর্যায়ে শ্রদ্ধাভাজন ব্যাক্তিদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতির কলঙ্ক সম্পর্কে গনসচেনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী পোস্টার লাগানো হয়েছে এবং বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
মুহিত বলেন, এর পাশাপাশি সরকারি কর্মকান্ডে আরো স্বচ্ছতা আনতে আমরা সরকারি অফিসে ক্রমান্বয়ে আইসিটি ব্যাবহার বৃদ্ধি করছি।
[b]ঢাকা, একে, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
বাজেটের ৫৯ কোটি টাকা দুদকের
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য সরকার ৫৯ কোটি টাকা বরাদ্দ রেখেছে। ৫৭ কোটি টাকা অনুন্নয়ন এবং ২ কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দের রাখা হয়েছে





