সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় যশোরে ৫ গুণী ব্যক্তিকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধিত ৫ গুণী ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদকসহ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
সংবর্ধিতরা হলেন, সঙ্গীতে শাহ মোহম্মদ গোলাম মোর্শেদ, নাট্যকলায় হাবিবুর রহমান, চারুকলায় খন্দকার বদরুল আলম, যাত্রাশিল্পে শোভা ঘোষ ও লোক সংস্কৃতিতে কবি সঞ্জয় মল্লিক।
জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মোস্তাফিজুর রহমান গুণীজনদের হাতে এ পদক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, বিবর্তন সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরবিতান সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, সংস্কৃতি কর্মী ও পুনশ্চ নির্বাহী সদস্য সুকুমার দাস।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
শ্রেণীহীন
যশোরে ৫ গুণীকে শিল্পকলা একাডেমি সম্মাননা
সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় যশোরে ৫ গুণী ব্যক্তিকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধিত ৫ গুণী ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদকসহ ১০ হাজার





