প্রবীণ সাংবাদিক এবিএম মূসা আর নেই। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আজ বেলা পৌনে দুইটার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুৃথক শোকবানী দিয়েছেন।
এর আগে গত ২৯ মার্চ ল্যাবএইডে ভর্তি করা হয় এবিএম মূসাকে। অবস্থার অবনতি হলে মধ্যরাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এবি এম মূসা একাধারে একজন সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট। তিনি দীর্ঘকাল ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার-এর বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার মহা-ব্যবস্থাপাক ও প্রধান সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
তবে, সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশোতে দেশের সম-সাময়িক রাজনীতি নিয়ে কথা বলে বেশি আলোচনায় আসেন। একজন স্পষ্টভাষী ও সাহসী টকশো বক্তা হিসেবে তিনি এরইমধ্যে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
প্রবীণ সাংবাদিক এবিএম মূসা আর নেই
প্রবীণ সাংবাদিক এবিএম মূসা আর নেই। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আজ বেলা পৌনে দুইটার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।





