[b]বগুড়া:[/b] জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ ৭৮ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার জেলাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াত।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন বুধবার দুপুরে এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় হরতালের সমর্থনে জামায়াতের মিছিল চলার সময় শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে ১৩ জনকে এবং মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে আরো ৬৫ জনকে আটক করে যৌথবাহিনী ।
আটককৃত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শহরে ভাঙচুর,অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফায়জুর রহমান।
শ্রেণীহীন
বগুড়ায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত
জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ ৭৮ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার জেলাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াত।





