[b]ঢাকা:[/b] নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করাতে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীনসহ অন্যান্য কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিব এ প্রতিনিধিদলে থাকবেন বলে জানা গেছে।
বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সিইসি বলেন,নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতেই আমরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছি।
জাতির উদ্দেশ্যে প্রধান রাজনৈতিক দলের প্রধানের ভাষণ সম্পর্কে রকিব উদ্দীন বলেন, কমিশনের আইন অনুযায়ী এ ভাষণ দেবেন।
এছাড়া নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে গত ১৯ অক্টোবার এ প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন।