রংপুরে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন পাপন নামে এক ছাত্র। নিখোঁজের দুইদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল পৌনে ৯টায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত পাপন নেপালের নাগরিক এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকালে ছয় বন্ধু মিলে পাপন তিস্তা পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তিস্তা নদীতে গোসল করতে নামে। পরে পাঁচ বন্ধু উঠে আসলেও পাপন পানিতে তলিয়ে যায়। নিখোঁজের দুইদিন পর আজ সকালে ফায়ার সার্ভিসের চারটি উদ্ধার দল পাপনকে উদ্ধার করে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]