টিআইবি দুদকের বিরুদ্ধে কথা বললে অচিরেই টিআইবির কার্যকলাপের কথা জনগণের সামনে তুলে ধরা হবে। তারা বিদেশি টাকা দিয়ে এ দেশে কি কাজ করে তাও তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার শাহাবুদ্দীন ।
আজ বুধবার সকালে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি গতিরোধে সহায়ক সারা দেশের সংগঠনের নির্বাচিতদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুর থেকে যে ২১ কোটি এ দেশে ফেরত এনেছে তা অর্থমন্ত্রনালয়ের আমলারা ফেরত দিচ্ছেনা, ফলে তা দুদক ব্যাহার করতে পারছেনা। অচিরেই এ টাকা ফেরত দেয়ার দাবি করছি।
তিনি আরো বলেন, ওয়ান এলেভেনের পরে যারা ক্ষমতায়া এসেছেন তারাই জাতির সম্মুখে নিগৃত হয়েছেন।
[b]ঢাকা,একে, ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]