ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকচাপায় মো. ইয়ামিন নামে আট বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে কবির ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন গঙ্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের ছেলে। তিনি পূর্ব জয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায়িইয়ামিন পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার (ওসি) এনায়েত হোসেন জানান, এলাকাবাসীর সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]