বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কর্ণফুলী থেকে থাইল্যান্ডের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ট্রলারের ৮ নাবিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এফভি নান নাভি নামে ফিশিং ট্রলারটি করা হয়। জাহাজের ৮ জন নাবিকের মধ্যে ৫ জন থাইল্যান্ড এবং ৩ জন মিয়ানমারের নাগরিক।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো.মহিউদ্দিন বলেন, ফিশিং ট্রলারটি বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় আটক করা হয়েছে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হযেছে জানিয়ে তিনি বলেন, আটক ৮ নাবিককে থানায় হস্তান্তর করা হবে।
[b]চট্টগ্রাম, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]