[b]ওয়াশিংটন:[/b] সম্প্রতি এক জড়িপে বিশ্বশান্তির জন্য সবচেয়ে হুমকি হিসাবে যুক্তরাষ্ট্রের নাম এসেছে।জড়িপে বিশ্বজুড়ে ২৪ ভাগ মানুষ মনে করে যুক্তরাষ্ট্রই শান্তির জন্য আসল বাধা।
উইন গাল্লাপ ইন্টারন্যাশনালের করা বার্ষিক জড়িপে এ তথ্য বের হয়ে এসেছে। ৬৫ টি দেশের ৬৮ হাজার মানুষের মতামত নেয়া হয়েছে জরিপটিতে। জরিপে বিশ্বশান্তির জন্য হুমকির তালিকায় যুক্তরাষ্ট্রের নাম সবার উপর ওঠে এসেছে।
এর মধ্যে রাশিয়ার ৫৪ ভাগ ও চীনের ৪৯ ভাগ মানুষ এ মতের পক্ষে।এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসাবে পরিচিত তুরস্কের ৪৫ ভাগ মানুষও তাই মনে করে।
দু:খের বিষয়,যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনেকেও মনে করে তার দেশ বিশ্বশান্তির জন্য ভয়ংকর হুমকি।