[size=2]চট্টগ্রামের সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়ায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সাতকানিয়া থেকে ১১, সীতাকুণ্ড থেকে ৯ এবং লোহাগাড়া থেকে ৪ জনকে আটক করা হয়।[/size]
বৃহষ্পতিবার রাতে পুলিশ এ অভিযান চালায়।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ টাইম নিউজকে বলেন, নাশকতার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই চলছে।
উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে [size=2]বলেন সীতাকুণ্ড থানার অপারেটর মো. মামুন। [/size]
লোহাগাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহজাহান টাইম নিউজকে বলেন, বৃহষ্পতিবার রাতে ৪ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
[b]চট্টগ্রাম,৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়ায় অভিযান; আটক ২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়ায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সাতকানিয়া থেকে ১১, সীতাকুণ্ড থেকে ৯ এবং লোহাগাড়া থেকে ৪ জনকে আটক করা হয়। বৃহষ্পতিবার রাতে পুলিশ এ অভিযান চালায়





