ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনার জের ধরে গ্রামবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল ১০ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি জায়গা দখলকে কেন্দ্র করে সকালে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]