বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মণিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে মারপিট ও ছুরিকাঘাত করলে তারা আহত হন। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার নন্দীগ্রাম থানার অফিসার ইন চার্জ(ওসি) শাহজাহান আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় আহত প্রধান শিক্ষকের পক্ষে তার চাচাতো ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে একই এলাকার আওয়ামী লীগ নেতা রাজিব সরকারসহ মেনন মেহেদী মৃদুল, আব্দুর রউফ ও আব্দুল মজিদকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।  
এর আগে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় স্থানীয় উপজেলা পরিষদের সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন শিক্ষকেরা। 
এরপর নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন স্থানীয় তারা।
প্রসঙ্গত, গত বুধবার বেলা ১১ টার সময় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মণিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম ও সহকারি শিক্ষক ইউসুফ আলীকে লাঠি ও ধারালো অস্ত্রদিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে মারাত্মক আহত করার অভিযোগ ওঠে ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে। 
আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]