টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিফলন ঘটেনি। আশাহত মানুষ প্রত্যাশা করেছিল উপজেলা নির্বাচনে জনগণের মতের প্রতিফলন ঘটবে। কিন্তু ব্যাপক ভোট জালিয়াতির কারণে জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনও প্রশ্নবিদ্ধ।
বুধবার সকাল ১১টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন-এর মাল্টিপারপাস হলে টিআইবি প্রণীত "স্থানীয় সরকার ব্যবস্থায় জেলা পরিষদ: সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়" শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৪র্থ বারের মতো দেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জেলা পরিষদ নির্বাচন দেয়া যাবে না এমন মনে করার কোনো কারণ নেই। স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় স্বার্থের উর্ধ্বে থেকে জেলা পরিষদ নির্বাচন দেয়া জরুরি বলেও মনে করেন তিনি।
অতীতে আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। তখন স্থানীয় সরকার ব্যবস্থা অনেক শক্তিশালী ও কার্যকর ছিল। তবে এখন কেন্দ্রীয়ভাবে ক্ষমতা কুক্ষিগত করার একটা অপতৎপরতা চলছে। সরকার দলীয় প্রভাবের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
তিনি বলেন, আমরা চাই কেন্দ্রীয় প্রভাবমুক্ত একটি কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা। রাজনৈতিক প্রভাব আর আইনী জটিলতার তা সম্ভব হচ্ছে না। সরকারি কর্মকর্তাদের একাংশের কাছে জনগণের অংশীদারিত্ব মেনে নেওয়ার মানসিকতার ঘাটতিও জেলা পরিষদ নির্বাচন না হওয়ার অন্যতম একটি কারণ বলেও মন্তব্য করেন তিনি।
টিআইবি’র পলিসি বিভাগের পরিচালক রফিকুল হাসান বলেন, জেলা পরিষদ শক্তিশালী হলে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদও শক্তিশালী হবে। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাদের মধ্য থেকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দেয়ায় এটা রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে গবেষনার মূল প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবি’র গবেষণা ও পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাহিদ শারমীন।
এসময় উপস্থিত ছিলেন, টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, টিআইবি'র, উপ নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের।
[b]ঢাকা,জেইউ, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
জাতীয় পরিষদের মতো উপজেলা নির্বাচন ব্যর্থ : এম হাফিজ উদ্দিন
টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিফলন ঘটেনি। আশাহত মানুষ প্রত্যাশা করেছিল উপজেলা নির্বাচনে জনগণের মতের প্রতিফলন ঘটবে। কিন্তু ব্যাপক ভোট





