শেখ হাসিনা বলেছেন, আজকে ইসলামিক দেশগুলোতে সন্ত্রাস লেগেই আছে। এ সব কারা করছে? কারা এর ফায়দা লুটছে? তারা কোন ধর্মের? আমাদের সতর্ক থাকতে হবে, যেন কেউ ফায়দা লুটতে না পারে।
ইসলামিক দেশগুলোতে সন্ত্রাস জিইয়ে রেখে অনেকে ফায়দা লুটছেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্মপরায়ণতা আর ধর্মান্ধতা এক নয় মন্তব্য করে তিনি বলেন, ইসলামের নামে যারা বোমাবাজি, মানুষ হত্যা করছে, মানুষের হাত-পা কাটছে, তাদের বিষয়ে সবাইকেই সতর্ক থাকতে হবে। সবাই দোয়া করবেন, যেন কেউ বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে! কেউ যেন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে না পারে! এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
কওমি মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কওমি মাদ্রাসার জন্য যুগোপযোগী কারিকুলাম তৈরি করতে আমরা একটি কমিশন গঠন করেছি। পড়াশুনা শেষে তাদেরও সনদ দেওয়া হবে। তাদের জন্য এমন একটা কারিকুলাম তৈরি করতে হবে, যাতে তারা দেশে-বিদেশে কাজ করতে পারে।
ইসলামিক শিক্ষা বিস্তার ও আলেম-ওলামাদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরো বলেন, ছোট বেলায় বাবা-মায়ের কাছে শুনেছি, কোনো শিক্ষাই পূর্ণাঙ্গ হয় না, ধর্মীয় শিক্ষা ছাড়া।
তিনি বলেন, কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে হবে না। আন্তর্জাতিক যে চুক্তিই থাকুক না কেন, নারীনীতিতে কোন ইসলাম বিরোধী ধারা রাখা হয়নি।
[b]ঢাকা, ২২ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
'কোনো শিক্ষাই পূর্ণাঙ্গ হয় না, ধর্মীয় শিক্ষা ছাড়া'
শেখ হাসিনা বলেছেন, আজকে ইসলামিক দেশগুলোতে সন্ত্রাস লেগেই আছে। এ সব কারা করছে? কারা এর ফায়দা লুটছে? তারা কোন ধর্মের? আমাদের সতর্ক থাকতে হবে, যেন কেউ ফায়দা লুটতে না পারে। ইসলামিক দেশগুলোতে সন্ত্রাস জিইয়ে রেখে অনেকে ফায়দা লুটছেন বলে মন্তব্য করেন তিনি।





