[b]ঢাকা:[/b] বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, সরকার বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ১৮ দলীয় জোটের নেতাদের গ্রেফতার করেছে।
বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ঘোষণা অনযায়ী সরকার এ গ্রেফতার অভিযান পরিচালনা করেছে। সরকারের এ গ্রেফতার অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি আরো বলেন, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সহ-সভাপতি। তিনি গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাকে আটক করার মাধ্যমে সরকার আইন, আইনের শাসন ও আদালতের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।
বিরোধী দলীয় নেতাকে অবরুদ্ধ করে রেখে সরকার কার্যত: ১৬ কোটি মানুষকেই অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেন মকবুল আহমদ।
সরকার নাগরিকদের অধিকার, আইন, আইনের শাসন, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দিচ্ছে। নির্যাতন, নিপীড়ন ও গণগ্রেফতার চালিয়ে কোন স্বৈরাচারই শেষ রক্ষা পায়নি, এ সরকারও পাবে না বলে আশাবাদ ব্যাক্ত করেন এ নেতা।
এ বিবৃতিতে অবিলম্বে এডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেন তিনি।
মাহবুব হোসেনকে আটক করায় জামায়তের নিন্দা
বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।
৩৯ দিনের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ
দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ রোববার (২৫ অক্টোবর) খুলছে সুপ্রিম কোর্ট।
রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
কেন রাস্তায় ভারতের ভোটাররা তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা?
পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে জন্ম নেওয়া শাহিদা ফকির কখনো ভাবেননি, নিজের দেশের নাগরিকত্ব প্রমাণ করতে তাকে এতটা হয়রানির শিকার হতে হবে। ভারতীয় জন্মসনদ, পারিবারিক জমির মালিকানার নথি এবং বাবা-মায়ের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ—সবই জমা দিয়েছিলেন তিনি। এরপরও ভারতের ভোটার তালিকায় নিজের নাম ধরে রাখতে পারেননি এই নারী। পরে তাকে অবৈধ বাংলাদেশি অভিবাসী আখ্যা দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না : ভারতের সুপ্রিম কোর্ট
শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনগত প্রক্রিয়া ছাড়া আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, আইন অনুযায়ী ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
















