[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির। এ সময় পুলিশের গুলিতে আহত হয় ৯ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে ছয় জনকে।
শুক্রবার সকালে কমলাপুর রেলষ্টেশন এলাকায় রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি রাশেদুল হাসান রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী সাহিত্য সম্পাদক তোজাম্মেল হক,স্কুল সম্পাদক সোহেল রানা মিঠূ,কলেজ সম্পাদক গোলাম সাদেক,মতিঝিল থানা সভাপতি রাকিবুল হাসান শামিম প্রমুখ।
অন্যদিকে, রাজধানীর ডেমরায় মিছিল ও রাজপথ অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। মিছিলটি ডেমরার আমতলা বাজারে শুরু হয়ে বড়ভাঙ্গা ব্রীজে গিয়ে রাজপথ অবরোধ করে। এতে নেতৃত্বে দেন মহানগরী সভাপতি শাহীন আহমদ খান। এতে আরো উপস্থিত ছিলেন শাখা স্কুল কার্যক্রম সম্পাদক,পাঠাগার সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
উত্তরার আজমপুরে কাচাবাজার এলাকায় সকালে মিছিল ও অবরোধ করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।শাখা সভাপতি রাকিব মাহমুদের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন,শাখা বায়তুলমাল সম্পাদক তারিক হাসান,সাহিত্য সম্পাদক আইয়্যুব আলী,জাকির হোসেন প্রমূখ। এছাড়াও রামপুরা,কুড়িলসহ,৫টি স্পটে মিছিল অবরোধ করে নেতাকর্মীরা। এ সব কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে চার জন আহত হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই জনকে।
অবরোধ সমর্থনে রাজধানীর সেন্ট্রাল রোডে রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী মাহবুব আলমের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা সেক্রেটারী মুহা. নাজিম উদ্দিন,অফিস সম্পাদক মুহা. রেজাউল কবির,শাখা স্কুল কলেজ কার্যক্রম সম্পাদক মুহা. হুমায়ুন কবির প্রমূখ।
শ্রেণীহীন
রাজধানীতে শিবিরের মিছিল, পুলিশের গুলিতে আহত ৯
মিছিল ও রাজপথ অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির। এ সময় পুলিশের গুলিতে আহত হয় ৯ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে ছয় জনকে।





