সাভারে একটি রপ্তানিমুখী সোয়েটার কারখানার শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষে অর্ধশত আহত
হয়েছেন। শনিবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অবস্থিত ডায়নামিক সোয়েটার কারখানার (ঢাকা সোয়েটার) ৫ হাজার শ্রমিক এই বিক্ষোভ করেন।
জানা গেছে, পিসরেট বৃদ্ধিসহ বন্ধ কারখানা খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
শনিবার সকালে ডায়নামিক সোয়েটার (ঢাকা সোয়েটার) কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে কারাখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন বলে প্রত্যক্ষদর্শী শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়।
একপর্যায়ে শ্রমিকরা দাবী আদায়ে কারখানার সামনে ইট-পাটকেল নিক্ষেপসহ ঢাকা-আরিচা মহসড়ক অররোধের চেষ্টা করে। এসময় শ্রমিকরা মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালালে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
এদিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ১ ঘন্টা ঘরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ সদস্যরা জলকামান, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপসহ লাঠিচার্জ করলে কমপক্ষে অর্ধশত শ্রমিক আহত হয়।
এ ব্যাপারে শিল্প-পুলিশের ওসি মাসুম চৌধুরী টাইম নিউজকে জানান, কারখানা খুলে দেয়ার দাবীতে শ্রমিকরা কারখানার সামনে বিশৃঙ্খলাসহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সড়িয়ে দেয়ায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে শ্রমিকরা কারাখানার আশপাশে অবস্থান নেয়ায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশের জলকামান ও সাজোয়ানের টহল জোরদার করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই ডায়নামিক সোয়েটার কারখানার (ঢাকা সোয়েটার) ৫ হাজার শ্রমিক পিসরেট বৃদ্ধি, প্রতিটি শ্রমিকের আইডি কার্ড প্রদান, মাসের কোনদিন কাজ না থাকলে ৩৬০ টাকা হিসাবে বেসিক বেতন প্রদান, প্রতিদিন ৬০০ টাকা হিসেবে মালের রেট বসানোসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছিল।
ইতোমধ্যে এবিষয় নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের লোকজনের কয়েক দফায় আলোচনায় কোন অগ্রগতি না হওয়ায় শনিবার সকালে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ।
[b]সাভার,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত
সাভারে একটি রপ্তানিমুখী সোয়েটার কারখানার শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন। শনিবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় অবস্থিত ডায়নামিক সোয়েটার কারখানার (ঢাকা সোয়েটার) ৫ হাজার শ্রমিক এই বিক্ষোভ করেন





