পিকআপ ভ্যান খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার সুবর্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ওই পিকআপ ভ্যানে ব্যলট বক্স নিয়ে যাওয়া হচ্ছিল।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
কুমিল্লায় পুলিশ সদস্য নিহত
পিকআপ ভ্যান খাদে পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার সুবর্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ওই পিকআপ ভ্যানে ব্যলট বক্স নিয়ে যাওয়া হচ্ছিল
রেল যোগাযোগ ব্যাহত কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আপলাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
কুমিল্লায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
কুমিল্লায় কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন।
কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
















