চট্টগ্রামের ৩ উপজেলা ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও রাউজানে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার চট্টগ্রামের উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থক প্রার্থী মনোনয়নের প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান রাতে প্রর্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন, ফটিকছড়ি উত্তর জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক সরোয়ার আলমগীর, রাঙ্গুনিয়ায় উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত এবং রাউজান উপজেলায় মোহাম্মদ আনোয়ার।
বৃহস্পতিবার রাতে আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[b]চট্টগ্রাম, জিই ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে বিএনপির ৩ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মনোনীত
চট্টগ্রামের ৩ উপজেলা ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও রাউজানে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।





