ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক বলেছেন,‘গত বারের তুলনায় এবার নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
একটি বক্তব্যকে কেন্দ্র করে ইসিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে দেয়া বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল বা অন্য কারো সারা বছর নির্বাচন কমিশন (ইসি)কে গালি দেয়ার অধিকার নেই। যারা গালি দেবেন তারা ঢিল মারলে পাটকেল খাবেন।
তিনি বলেন,আমরা যারা কমিশনে কাজ করি তারা এ দেশের নাগরিক। যারা রাজনীতি করেন তারাও এদেশের নাগরিক। তাই আমদের সারা বছর গালি দেয়ার অধিকার তারা রাখেন না।
কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন,আমি প্রথমে মুসলমান, তারপর বাঙ্গালী এবং সর্বশেষ অসাম্প্রদায়িক। এখানে কোনো কম্প্রোমাইজ নেই।
সহিংসতার কারণে নির্বাচন স্থগিতের বিষয়ে তিনি বলেন, নির্বাচন স্থগিত হলে ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের ডাবল কষ্ট করতে হয়। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থও ব্যয় হয়।
মোবারক বলেন,যে সব নির্বাচন হয়নি সেগুলোর মেয়াদ শেষ হবে আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। সিইসি মহোদয় এলে আমরা বসব। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় সহসা হচ্ছে না।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএু
[/b]