ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বাস খাদে পড়ে তরিকুল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৫ যাত্রী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বেড়তলা এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আলী আরসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]