স্ত্রীর উপর অভিমান করে রাজশাহীর পবা উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। নিহতের নাম রূপবান আলী (৪৫)। সে পবার নগরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
শনিবার দুপুরে নগরীর উপকণ্ঠ সায়েরগাছা এলাকার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, দুপুরে সায়েরগাছা ক্রসিংয়ে ট্রেন আসার পর রূপবান আলী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, দীর্ঘদিন ধরে রূপবান ও তার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শনিবার তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ ব্যাপারে পবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
শ্রেণীহীন
চলন্ত ট্রেনে ঝাপ দিয়ে স্বামীর আত্মহত্যা
স্ত্রীর উপর অভিমান করে রাজশাহীর পবা উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। নিহতের নাম রূপবান আলী (৪৫)। সে পবার নগরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।শনিবার দুপুরে নগরীর উপকণ্ঠ সায়েরগাছা





