যশোরের চৌগাছায় সিংহঝুলি ইউনিয়ন যুদলের সভাপতি মঈনুদ্দিন নির্বাচনী সহিংসতায় আহত হন। শুত্রবার রাত ১১টায় তিনি যশোর শহরের একটি ক্লিনিকে মারা যান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী জানান,বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের দিন আওয়ামী লীগের ক্যাডাররা মঈনুদ্দিনের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করে।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। শুক্রবার সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান।
চৌগাছা থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিউর রহমান মঈনুদ্দিনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]