২৪ পরগণার বসিরহাটে ৪৫ কেজি সোনাসহ বারিন বিশ্বাস নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে কেন্দ্রীয় শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগ। তিনি বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা।
জানা যায়,গোপন খবরের ভিত্তিতে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের গোয়েন্দা বিভাগ বারিন বিশ্বাসের উপর নজর রাখে। গতকাল শনিবার রাতে ৪৫ কেজি সোনা নিয়ে সে কলকাতায় ঢোকার ঠিক আগ মুহুর্তে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় সোনা ও গরু পাচারকারী চক্রের অন্যতম সদস্য বারিন বিশ্বাস। সে দীর্ঘ দিন ধরেই এই অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত। গরু ব্যবসার আড়ালে সে অবৈধভাবে সোনা পাচারের সাথে জড়িত।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]