দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে এ অধিবেশন শুরু হয়।
৫ জানুয়ারি নির্বাচনের পর বর্তমান সরকারের প্রথম বাজেট। আর বাংলাদেশের ৪৪তম বাজেট।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রজেক্টরের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন।
জাতীয় সংসদকে ডিজিটাল করার অংশ হিসেবে বাজেট অধিবেশন ঘিরে এমপিদের ল্যাপটপ দেয়া হয়েছে । তারা ল্যাপটপ থেকে ইন্টারনেটের মাধ্যমে বাজেট অধিবেশনের যাবতীয় তথ্য পাবেন। এসব তথ্য তাদের বাজেট বক্তৃতার জন্য সহায়ক হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।
বাজেট অধিবেশনে উত্থাপনের জন্য ‘দি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ নামের এ বিলটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে জমা দেয়া হয়েছে। এছাড়া সংসদে পাসের অপেক্ষায় আছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১৪, পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪।
তবে সংসদে উত্থাপনের জন্য বেশ কিছু নোটিশ ও লিখিত প্রশ্ন জমা পড়েছে।
২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫০ হাজার ৩০৩ কোটি টাকা। অর্থমন্ত্রী প্রস্তাবিত এ বাজেট ইতোমধ্যে অনুমোদন করেছেন। এডিপির আকার, রাজস্ব আয়, ব্যাংক ও বিদেশি ঋণের হিসাব ধরে চূড়ান্ত হয়েছে।
সব মিলে বাজেটে আয় ধরা হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৩০ কোটি টাকা। ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩০৩ কোটি টাকা। ঘাটতি রাখা হয়েছে ৬৭ হাজার ৭৭৩ কোটি টাকা। ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে এ ঘাটতি মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে এ অধিবেশন শুরু হয়। ৫ জানুয়ারি নির্বাচনের পর বর্তমান সরকারের প্রথম বাজেট। আর বাংলাদেশের ৪৪তম বাজেট।





