[b]নাটোর: [/b]নাটোরে বুধবার নাটোর কণ্ঠ নামে একটি দৈনিক পত্রিকা উদ্বোধন করা হয়েছে। নাটোর জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ, পুলিশ সুপার ড. নাহিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিক ভাবে এই পত্রিকার মোড়ক উম্মোচন করেন।
এ উপলক্ষ্যে সকালে শহরের মাদরাসা মোড়ে পত্রিকারটির অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ, পুলিশ সুপার ড. নাহিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সাংবাদিক মাহফুজ আলম মুনী, মুক্তার হোসেন, শিক্ষাবিদ মজিবুল হক নবী ও আব্দুল মজিদ।
এ সময়ে অনান্যের মধ্যে নাটোরের সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, শহীদুল হক সরকার, ইসাহাক আলী ও জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
শ্রেণীহীন
দৈনিক নাটোর কণ্ঠের যাত্রা শুরু
নাটোর: নাটোরে বুধবার নাটোর কণ্ঠ নামে একটি দৈনিক পত্রিকা উদ্বোধন করা হয়েছে। নাটোর জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ, পুলিশ সুপার ড. নাহিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিক ভাবে এই পত্রিকার মোড়ক উম্মোচন করেন।





