মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় গাজীপুর জেলার শ্রীপুর পৌর বিএনপির সভাপতি কাজী খানকে শহরের কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীপুর থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম আটকের সংবাদটি নিশ্চিত করেন।
পুলিশ জানায়,কাজী খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের কাজে বাধাদান,হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন মামলায় তিনি মোস্ট ওয়ান্ডেট ছিলেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]