বরেণ্য সাংবাদিক এবিএম মূসার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে তার জানাজা হয়।
জানাজা শেষে চোখের জলে প্রখ্যাত এ সাংবাদিককে চিরবিদায় জানায় তার আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ শুভাকাঙ্ক্ষীরা। এরপর তার মরদেহ আবার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে শ্রদ্ধা জানান। পরে মূসার মরদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে বাদ যোহর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে এবিএম মূসার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি ফেনীতে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামে তাকে দাফন করা হবে।
বুধবার বেলা সোয়া ১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রবীণ সাংবাদিক এবিএম মূসা মারা যান।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
এবিএম মূসার প্রথম জানাজা অনুষ্ঠিত
বরেণ্য সাংবাদিক এবিএম মূসার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব মোহাম্মদপুরের ইকবাল রোড মাঠে তার জানাজা হয়





