[b]ঢাকা:[/b] প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
সোমবার ভোর থেকে সড়ক-মহাসড়ক গুলোতে মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায় নি। এছাড়া হরতালের শুরুতে বড় ধরনের কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দূরপাল্লার কোনা বাস ছেড়ে না গেলেও রাজধানীর আশপাশের এলাকায় বাস চলাচল করছে। সকালে হরতালের সমর্থনে মগবাজার এলাকায় রমনা থানা জামায়াত, পুরান ঢাকায় জবি শিবির মিছিল করে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে অন্যান্য হরতালের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। র্যা ব,পুলিশের পাশাপাশি সেনাবহিনীও স্টাইকিং ফোর্স হিসেবে অবস্থান করছে।
নতুন বছরে এ নিয়ে দ্বিতীয় বারের মতো হরতাল দিলো বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। এর আগে ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের পাশাপাশি ৪ ও ৫ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছিলো।
শ্রেণীহীন
অবরোধের পাশাপাশি চলছে ৪৮ ঘণ্টার হরতাল
প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের পাশাপাশি বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ চলছে।





