ফরিদপুরের ভাংগা উপজেলার মনসুরাবাদ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এটি.এস.আই মানিকচন্দ্র মজুমদার নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
ভাংগা হাইওয়ে থানার পুলিশ জানায়,এটিএসআই মানিক চন্দ্র মজুমদার নিজ মোটর সাইকেলে ঢাকা-খুলনা মহাসড়কে টহল ডিউটি করছিলেন। বেলা সাড়ে ১২টায় মনসুরাবাদ এলাকায় একটি গর্তে পড়ে মানিক চন্দ্রের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী সিমেন্টের খুঁটির সাথে ধাক্কা খায়।
এতে মানিক চন্দ্র মাথায় আঘাতপ্রাপ্ত হন। দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি ঘটায় বেলা দেড়টার দিকে ঢাকায় নেবার পথে তিনি মারা
এছাড়া ভাংগা থানার অফিমার ইন চার্জ (ওসি) দাদন ফকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]