[b]বেইজিং :[/b] চীনে গত বছর কয়লা খনি দুর্ঘটনায় এক হাজার ৪৯ জন প্রাণ হারিয়েছেন,যা ২০১২ সালের চেয়ে ২৪ শতাংশ কম।
এএফপি’র এক খবরে বলা হয়,চীন বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ। দেশটির খনি শিল্পে প্রায়ই নিরাপত্তাবিধি লঙ্ঘিত হয়। যদিও খনিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও সেখানে কাজের পরিবেশ উন্নয়নের জন্য কর্তৃপক্ষ সম্প্রতি ছোটখাট অভিযান চালিয়েছে।
কেন্দ্রীয় সরকার এর ওয়েবসাইটে জানায়,২০১৩ সালে কয়লা খনি দুর্ঘটনায় এক হাজার ৪৯ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০১২ ও ২০১১ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে এক হাজার ৩৮৪ ও এক হাজার ৯৭৩ জন।
তবে কোন কোন মানবাধিকার সংগঠন দাবি করেছে যে কয়লা খনিতে দুর্ঘটনায় মারা যাওয়া শ্রমিকের প্রকৃত সংখ্যা অনেক বেশি।
গত মাসে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকার বাইয়ানগোউ কয়লা খনিতে এক বিস্ফোরণে ২১ থেকে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান ও গুইনঝোউয়ে দুটি পৃথক বিস্ফোরণে প্রায় ৪০ জনখনি শ্রমিক মারা যান।
এ ছাড়া, মার্চ মাসে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের এক কয়লা খনি বিস্ফোরণে ২৮ জন প্রাণ হারান।
২০১৩ সালে চীনে খনি দুর্ঘটনায় নিহত ১০৪৯
চীনে গত বছর কয়লা খনি দুর্ঘটনায় এক হাজার ৪৯ জন প্রাণ হারিয়েছেন,যা ২০১২ সালের চেয়ে ২৪ শতাংশ কম।
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















